আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়ার হলবনিয়া মিয়ারপাড়া এলাকায় জোরপূর্বক স্থানীয় মৌলভী ছৈয়দ নুরের সুপারি বাগানের ২শতাধিক সুপারি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে নজরুল ইসলাম গংয়ের বিরুদ্ধে।
বুধবার(১৬ জুন) বিকেলে হলবনিয়া এলাকার ছৈয়দ নুরের দীর্ঘদিনের দখলীয় ক্রয়কৃত জমিতে এঘটনা ঘটে।
ক্রয়কৃত কবলা সুত্রে জানা যায়,শিলখালী মৌজার আওতাধীন বিএস ৮৮৮ খতিয়ানের মালিক মোহাম্মদ হোসেন থেকে ১৯৬১ সালে অভিযুক্ত নজরুলের চাচা খুরশেদ আলম ও পিতা শামসুল আলম তাদের ক্রয়কৃত জমি এরশাদুর রহমানকে বিক্রি করে দেয় তারপর এরশাদুর রহমান জৈনক হাবিবুর রহমানকে বিক্রি করে অবশেষে ভিক্টেম ছৈয়দ নুর বায়া দলিল মুলে হাবিবুর রহমান থেকে ২৪০৪ নং কবলা মুলে ৪০ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছে কিন্তু নজরুল ইসলাম তার থেকে ২৭ কড়া জমি পায় বলে জোরপূর্বক সুপারি বাগানের সুপারি গাছ উপড়ে ফেলে দখলে নেয়ার চেষ্টা করতেছে বলে অভিযোগ তুলেন মৌলভী ছৈয়দ নুর।
এবং বলা হয় দাবীকৃত ২৭ কড়া জমি অন্যান্য দাগ থেকে নজরুলকে বুঝিয়ে দেওয়ার পরেও জোর করে বাগান দখল করে সুপারি গাছ উপড়ে ফেলার অভিযোগ করেন তিনি এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
