সংবাদ বিজ্ঞপ্তি : র্যাব-১৫ এর সদস্যরা উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬০হাজার ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ির মাদক পাচারকারী আব্দুল গফুরকে আটক করেছে।
সুত্র জানায়, ৩১ আগষ্ট রাত সাড়ে ৭টারদিকে র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের পালং গ্রামের বাগঘোনা মার্কেটের পূর্ব পার্শ্বের অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি ব্যাগসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা ইউনিয়নের বাগঘোনা পাড়ার মৃত আনোয়ার ইসলামের ছেলে আব্দুল গফুর (১৯) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৬০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৫এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
