টেকনাফে এইচএসসি ও আলিম পরীক্ষায় ৪৪২ জন পরীক্ষার্থী অংশ নিল, অনুপস্থিত-৮

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

ফরহাদ আমিন ও জিয়াবুল হক, টেকনাফ :

টেকনাফে এইচএসসি ও আলিম পরীক্ষার ১ম দিনে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা একাডেমীক সুপার ভাইজার মো: নুরুল আবছার জানান, এইচএসসিতে বাংলা বিষয়ের পরীক্ষায় টেকনাফ এজাহার বালিকা বিদ্যালয় কেন্দ্রে টেকনাফ সরকারী ডিগ্রী কলেজ ও হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ৩১০জন পরীক্ষার্থীদের মধ্যে ৩০৮জন পরীক্ষায় অংশ নেয়। টেকনাফ সরকারী ডিগ্রী কলেজের দুই ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি বলে জানান তিনি।

অপরদিকে আলিমে রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার ১৪০জন পরীক্ষার্থীদের মধ্যে ১৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এখানে অনুপস্থিত ছিল ৬ জন।
29853329 2094103677534549 1403457864 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল হোসেন ও সহকারী কমিশনার (ভুমি) প্রণয় চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।