প্রথমবার ওয়েব সিরিজে শাহনূর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর। নাম ‘ওয়েলিং’। এটি লিখেছেন অনুরূপ আইচ ও পরিচালনা করছেন জাহিদুল ইসলাম জাহিদ। গতকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এর শুটিং শুরু হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে শাহনূর বলেন, ‘এ সিরিজটির গল্প পড়েই ভালো লেগেছে। আমার চরিত্রটিও চমৎকার। তাই কাজটি করছি। আশা করছি এটি সময়োপযোগী একটি চমৎকার ওয়েব সিরিজ হবে।’