টেকনাফে বিজিবি’র অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, মায়ানমার হতে ইয়াবার একটি চালান টেকনাফস্থ আলুগোল্লা স্লূইচ গেইট এর দক্ষিণে পেরা বনের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অদ্য ৩০ জুন ২০১৭ তারিখ ০৪০০ ঘটিকায় দ্রুত বর্ণিত স্থানে গমন পূর্বক পেরাবনে তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন আনুমানিক ০৫০০ ঘটিকায় টহলদল কয়েকজন লোককে পেরাবনে দেখা মাত্রই সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা বহনকারীরা দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে ইয়াবা বহনকারীরা তাদের কাছে থাকা ব্যাগটি ফেলে পেরাবন অতিক্রম করে পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। অতঃপর ইয়াবা বহনকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৯০,০০,০০০/- (নব্বই লক্ষ) টাকা মূল্যমানের ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।