প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

লেখক: বার্তা পরিবেশক
প্রকাশ: ১ বছর আগে

গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) কয়েকটি অনলাইন ও পেইজ থেকে প্রকাশিত “আলোচিত শীর্ষ মাদক, অপহরণকারী শাহাদত কবির আটক” এই শীর্ষক সংবাদটি৷ আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এই মিথ্যা, কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

উক্ত প্রকাশিত সংবাদে মাদক কারবারি ও অপহরণের অভিযোগ আখ্যায়িত করা হয়েছে তা মোটেও সত্য নয়।

মূলত আমার বিরুদ্ধে এলাকার একটি কুচক্রীমহল ও আওয়ামী লীগের স্বৈরাচারীরা গণমাধ্যমকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে শাহাদত কবির বলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৬ বাসিন্দা কক্সবাজারে কাজের সন্ধানে এসে নিখোঁজ হওয়া ছয় রাজমিস্ত্রিকে উদ্ধার করেছে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে টেকনাফের রাজারছড়া এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। সেটা এলাকার সবাই জানে। এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাকে টেকনাফ মডেল থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। আলোচনা শেষে আমি বাড়িতে চলে আসি।

এই ঘটনাকে কেন্দ্র করে আমাকে নাটক সাজিয়ে এলাকার
কিছু কুচক্রীমহল আমার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা রটানোর চেষ্টা করে। যেমন গোলা পানিতে মাছ শিকারের মত।

এই নাটকীয় ঘটনাকে পুঁজি করে আমাকে মিথ্যা মামলায় জড়ানোর জন্য পায়তারা চালাচ্ছে এলাকার একটি কুচক্রী মহল। আমি একজন জমি, মাছ, ও গরুর খামার করে ব্যবসা করে আসছি। আমার অবৈধ ব্যবসা করার প্রশ্নও আসেনা। আমার আত্মীয় স্বজনদের রাজনৈতিক ভাবে প্রশ্ন বিদ্ধ করার জন্য এবং সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এবং সমাজে আমাদের ভালো অবস্থান ও সুনাম রয়েছে, এই অবস্থানকে নসাৎ করার জন্য একটি চিহ্নিত মহল সাইনবোর্ড নামদারি গ্রুপ তথাকথিত দখলবাজ ও ভুমিদস্যুরা আমার এবং আমার পরিবারে বিরুদ্ধে এই অপপ্রচার চালাই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভবিষ্যৎ এ আমার এবং আমার পরিবার ও আত্নীয়স্বজনের নামে কোন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হলে, তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।

উক্ত সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন-সহ কাউকে বিচলিত না হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী…
মোহাম্মদ শাহাদাত কবির,
টেকনাফ, কক্সবাজার।