ঢাকা উত্তরায় মেট্রোরেলের উ‌দ্বোধন কর‌লেন প্রধানমন্ত্রী

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উ‌দ্বোধন কর‌লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টা ৫ মিনিটের দিকে সবুজ পতাকার সিগন্যাল দিয়ে মেট্রোরেলের উদ্বোধন করেন তিনি। 
এর আগে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের উদ্বেধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়। সেখান থেকে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে মেট্রোরেলের ফলক উন্মোচন করেন শেখ হাসিনা।
Rail TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা, ওবায়দুল কাদের, মেয়র আতিক, রওশন আরা মানান এমপি, মোহাম্মদ হাবিব হাসান এমপি উপস্থিত ছিলেন। এদিকে উদ্বোধনের সঙ্গে সঙ্গে মেট্রোরেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। উদ্বোধনের পর টিকিট কেটে মেট্রোরেলে প্রথম যাত্রী হিসেবে চড়বেন প্রধানমন্ত্রী। দিয়াবাড়ি থেকে মেট্রোরেলে আগারগাঁও স্টেশনে আসবেন তিনি।
T Q R TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

বিস্তারিত আসছে…