ব্যাকপ্যাকে করে ক্যাম্পে ইয়াবার চালান নিয়ে যাচ্ছিল রোহিঙ্গা যুবক, এপিবিএন চেকপোষ্টে ধরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া পানবাজার ক্যাম্প ৮ এ অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ সরওয়ার কামাল নামের এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮-এপিবিএন)। সে ক্যাম্প-৯, ব্লক- আই/২ এর বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
WhatsApp Image 2021 12 13 at 10.26.19 PM TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার সময় ক্যাম্প ৮ ইস্ট এর আওতাধীন পুলিশ চেকপোস্ট সংলগ্ন রাস্তার উপর থেকে মাদকসহ তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

তিনি জানান, ক্যাম্পের অভ্যান্তরে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা ভোর থেকেই সাদা পোশাকে পুলিশ ক্যাম্প এলাকায় অবস্থান নেয়। এসময় এক যুবক এসে পুলিশের গতিবিধি লক্ষ্য করার সময় পূর্বতথ্য মতে তাকে সনাক্ত করে আটক করে পুলিশ। এসময় তার বহনকৃত ব্যাগ তল্লাশী চালিয়ে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার থেকে মাদক এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় করার কথা স্বীকার করেছে।

আইনী প্রক্রিয়া শেষে ধৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।