এম.জিয়াবুল হক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল ভিলিজার পাড়া ক্রীড়া সংস্থার আয়োজনে যুবনেতা হাসানুল ইসলাম আদর প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে।
শুক্রবার (২৫সেপ্টেম্বর) বিকেলে ভিলেজার পাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হন রংমহল রংধনু স্পোর্টিং ক্লাব বনাম বৈরাগীরখীল কিশোর সংঘ। রূদ্ধশ^াস ম্যাচে রংধনু স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে বৈরাগীরখীল কিশোর সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল ম্যাচের খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রপি ও প্রাইজমানি পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
তাঁর আগে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গোল্ডকাপ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক তরুন সমাজসেবক হাসানুল ইসলাম আদর।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোলেমানের সভাপতিত্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জামাল হোছাইন, যুগ্ম সম্পাদক মনছুর আলম, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক তৌহিদুল ইসলাম, সমাজসেবক মাস্টার সরোয়ার। উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাস, সহ-সভাপতি তানভির হাসান ফাহিম, ছাত্রনেতা ইরশাদুল গণি শাকিব প্রমুখ। ডুলাহাজারা ইউনিয়নের সন্তান যুবনেতা হাসানুল ইসলাম আদরের পৃষ্ঠপোষকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালিত হয়।
টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও তরুন সমাজসেবক হাসানুল ইসলাম আদর বলেন, আজকের প্রেক্ষাপটে নতুন প্রজন্ম মাদক সেবন থেকে শুরু করে নৈতিবাচক কর্মকাÐে জড়িয়ে বিপদগামীতার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। সেই বিষয়টি অনুধাবন করে জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে তরুন প্রজন্মের কাছে একটি ভালো কাজের বার্তা পৌঁছাতেই মুলত এ টুর্নামেন্টের আয়োজন করেছি।
তিনি বলেন, আগামীতেও ভালো কাজের মাধ্যমে গ্রামীণ জনপদের নতুন প্রজন্মকে সোনালি অতীতে ফেরাতে সবধরণের কাজ করবো। যাতে খেলাধুলা মাধ্যমে তাদের মেধা-মনন বিকশিত হয়, দেশকে কিছু দিতে পারে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তরুন ও যুবসমাজকে অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে রাখতে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মানে ফুটবল টূর্ণামেন্টের এই আয়োজন নিসন্দেহে একটি ভালো কাজ। এইধরণের কাজের মাধ্যমে তরুণদের উজ্জীবিত করতে অনন্য ভুমিকা রাখে।
তিনি বলেন, নতুন প্রজন্ম হচ্ছে আগামীর দেশগড়ার কারিগর। এইধরণের একটি ভালো কাজের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে। সরকারও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধা বিকশিত করতে খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছে। সেইজন্য সারাদেশে মিনি স্টেডিয়াম নির্মাণসহ সবধরণের প্রণোদনা দিচ্ছে। আশাকরি সবাই এইধরণের ভালো কাজের সঙ্গে থাকবেন। ##
