প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গত ১১ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত টেকনাফে ইয়াবা গডফাদার শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গুচর হয়েছে।উক্ত তালিকায় আমার নাম দেখে অবাক হয়েছি।আমি এনামুল হক একজন টেকনাফ ৩ নং সদর ইউপি মেম্বার।স্বরযন্ত্র মামলায় আমি কারা অভ্যান্তরে থাকা কালীন বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছি।নির্বাচিত হয়ে এলাকা সার্বিক উন্নয়ন ও জনগনের সেবা করে
যাচ্ছি।এলাকার শিক্ষা দিক্ষা প্রসারে নিজস্ব অর্থায়নে একটি বালিকামাদ্রাসা প্রতিষ্টা করেছি।পরিচালনা করছি আরো একটি নূরানী (কেজি)মাদ্রাসা।আর এই সব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী কর্তৃক আমার আপন ভাই কে দিবা লোকে কুপিয়ে হত্যা করেছে।যা স্থানীয় প্রশাসন অবগত আছেন।পক্ষন্তরে আমি নির্বাচিত হওয়ার পুর্বে টেকনাফ
চকবাজার নামক এলাকায় আমার মালিকানাধীন ট্রেড লাইসেন্স কৃত ৫ টি দোকান ছিল যা এখনো আছে।৩ বছর পূর্বেও আমাদের পরিবারের ভাইদের যৌত গরুর ব্যবসা ছিলো।পর বর্তিতে ২০১৭ সালে আমরা পারিবারিক যৌত ব্যবসা আলাদা করেফেলি।মিয়ানমার থেকে করিডোর দিয়ে বৈধ পথে গরু এনে দেশীয় বাজারে বিক্রি করে থাকি।প্রতি বছর এব্যবসায় অন্তত ৫০ লক্ষ টাকা সরকারী কোষাগারে রাজস্ব দিয়ে থাকি।এলাকায় ইয়াবা বিরুধী কর্মসূচীতে বিজিবি কে পূর্ণ সহায়তা করার
প্রমান ও রয়েছে।আমার সাথে কখনো ইয়াব্যবসার সাথে কোন সংশ্লিষ্টতা ছিলো নাএবং নেই।একটি মহল স্বরযন্ত্র করে আমাকে ইয়াবা ব্যবসায়ী নাটক সাঁজিয়েপ্রশাসন কে ভূল তথ্য সর্বরাহ করেছে।যা কিনা ঘোলা জলে মাছ শিকার করার শামিল বলে মনে করি। যার দরুন উক্ত তালিকায় আমার নাম স্থান পেয়েছে।বিষয়টি সম্পূর্ণ উদ্দোশ্য প্রনোদিত।প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ বিষয়টি পুনরায় সত্যতা যাচাই করা। আমার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা সংক্রান্ত এলাকায় সঠিক কোন তথ্য থাকলে সরকার অবশ্যই ব্যবস্থা গ্রহন করবে।যা আমি মাথা পেতে নেবো।আমার বিশ্বাস সরকারী সংশ্লিষ্ট সংস্থা যদি সঠিক তদন্ত করলে বিষয় টি
সম্পূর্ণ মিথ্যে প্রমানিত হবে।তাই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে দৃষ্টি আকর্ষন করছি, বিষয়টি পূঃনরায় তদন্ত করে আসল ব্যবসায়ীদের তালিকায় স্থান করে আমাকে উক্ত তালিকা থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোহাম্মদ এনামুল হক(মেম্বার)
ইউপি সদস্য,৩ নং
টেকনাফ সদর ইউনিয়ন।