টেকনাফ ফারিয়ার ইফতার মাহফিল সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : জেলার ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন( ফারিয়া) টেকনাফ ইউনিট এর ইফতার মাহফিল স্থানীয় হাকীম আলী মার্কেট এ ফারিয়া সভাপতি জামাল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ফারিয়া ঢাকা এর সহসভাপতি আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়া সহসভাপতি নুরুল কবির। টেকনাফ ফারিয়া সাংগঠনিক সম্পাদক ওমর সালেহীন এর সার্বিক তত্বাবধানে অনুষ্টিত ইফতার মাহফিল এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফারিয়া নেতা ও টেকনাফ ফারিয়ার সাবেক সভাপতি রাহিদ আলম, রফিক হায়দার, চট্টগ্রাম বিভাগীয় ফারিয়া সদস্য রেজা জামান, সিনিয়র সসহসভাপতি জিল্লুর রহিম,টেকনাফ ফারিয়া সেক্রেটারি সরোয়ার কামাল, আপ্যায়ন সম্পাদক শেখ মনির, রেজাউল আলম, মাহবুব আলম,আবদুর রহমান, আজিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। টেকনাফ ফারিয়া সেক্রেটারি সরোয়ার কামালের সঞ্চালনায় মসজিদ এর পেশ ইমাম মুনাজাত পরিচালনা করেন।