জাতীয় মৎস্যজীবি সমিতি বাহারছড়া ইউনিয়ন শামলাপুর উত্তর ঘাট কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক :

জাতীয় মৎস্যজীবি সমিতি টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ১নং ওয়ার্ড উত্তর ঘাটের কমিটি গঠন করা হয়েছে।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১০ ডিসেম্বর জাতীয় মৎস্যজীবি সমিতি টেকনাফ বাহারছড়া ইউনিয়নের আহবায়ক হুমায়ুন আহমদ মেম্বারের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক জাহেদুল ইসলামের পরিচালনায় উক্ত কমিটিটি গঠিত হয়।

এতে আজিজুল ইসলাম সভাপতি, মোঃ হানিফ সহ-সভাপতি, মিজানুর রহমান সাধারণ সম্পাদক, আয়াত উল্লাহ সহ-সাধারণ সম্পাদক, ছৈয়দুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, কবির আহমদ, রবিউল আলম, সাইফুল্লাহ ও আব্দুল হাকিম সদস্য নির্বাচিত হয়।

এসময় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।