নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হতে হত্যা ও ডাকাতি মামলার আসামী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি মামলার এক আসামীকে আটক করেছে।
সুত্র জানায়,২৯অক্টোবর বিকাল ৫টারদিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এপিবিএন পুলিশের ইনচার্জ রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ক্যাম্পের ডি-বøকে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত জহিরের সহযোগী এবং শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মৃত মোঃ শফির পুত্র ডাকাত আমান উল্লাহকে আটক করেন। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা রয়েছে বলে অভিযানকারী পুলিশের দাবী।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ডাকাত দলের সদস্যকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম নিশ্চিত করেন। ####