শাহপরীরদ্বীপ সড়কে ১০ হাজার পিস ইয়াবাসহ আ: হামিদ ও ইয়াছিন আরফাত আটক : মোটর সাইকেল জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

জিয়াউর রহমান জিয়া, টেকনাফ |
টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের নাজির পাড়া এলাকায় ১০ হাজার পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হল, টেকনাফ সাবরাং দক্ষিন নয়াপাড়া এলাকার হাবিল আহাম্মদ এর ছেলে মোঃ আব্দুল হামিদ (২২)ও মৃত আলী হোসনের ছেলে ইয়াছিন আরফাত (২০)।

ইয়াবা উদ্ধারের ঘটনায় জড়িত থাকায় একই এলাকার আব্দুল কালামের ছেলে মোঃ গনি (২৫)কে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি সূত্রে জানায়, ১১ জানুয়ারী বুধবার সকাল পৌনে ১০ টার দিকে নাজির পাড়া বিওপির নায়েক সুবেদার মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে টহলদল সাবরাং নয়াপাড়া এলাকা দিয়ে ইয়াবার একটি চালান আসার গোপন সংবাদে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের নাজির পাড়া টানা ব্রিজ এলাকায় অবস্থান নেয়।

এসময় একটি মোটর সাইকেলের চালক ও আরোহীর আচরন সন্দেহ হলে তল্লাশীর এক পর্যায়ে ইয়াবা ভতি ব্যাগ পাওয়া যায়। তাতে ১০ হাজার ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় মোটর সাইকেলসহ চালক ও আরোহী আব্দুল হামিদ ও ইয়াছিন আরফাতকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ ২ হাজার ১শ টাকা বলে জানায়।

উদ্ধার ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক যুবকদের থানায় হস্তান্তর করে একই এলাকার মোঃ গনিকে পলাতক আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন বিজিবি।