বঙ্গোপসাগরে নিখোঁজ টেকনাফের ৬ জন মাঝি মাল্লা একদিন পর উখিয়ার চোয়ানখালী থেকে উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শাহেনশাহ, টেকনাফ :
বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ইঞ্জিন চালিত বোটসহ টেকনাফের ৬ জন মাঝি মাল্লা নিখোঁজ হয়েছিল। একদিন পরে ৬ জুলাই বিকাল সাড়ে ৫ টায় উখিয়া উপজেলার চোয়ানখালী এলাকা থেকে তাঁদের উদ্ধার করে স্থানীয় জেলেরা। উদ্ধার হওয়া জেলেরা ৫ জুলাই বিকেলে মাছ শিকার করতে বঙ্গোপসাগরে রওয়ানা করেন। বোট মালিক এ রিপোর্ট লেখা অবধি ( ৫.১৫ টায়) নুরুল ইসলাম জানান, জেলে উদ্ধার হওয়ার ঘটনা স্থানীয় জেলেদের খবরে আমি ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। বোট আর জেলেদের কি অবস্থা জেনে বিস্তারিত পরে জানাবো। । উদ্ধার হওয়া জেলেরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের জমিল আহমদ মাঝি, আমির হোছন, কবির আহমদ, মকবুল আহমদ, পুতুইয়া এবং বশির আহমদ।