টেকনাফ পৌর আওয়ালীগের ৩ ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন, সভাপতি বাহাদুর-সম্পাদক বাদল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মোঃ আরাফাত সানি, টেকনাফ :

টেকনাফে পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১৩ নভেম্বর বুধবার সকাল ১১টায় পৌরসভার নিউ গ্রীণ গার্ডেন হল রুমে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়।

শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

পরে ওয়ার্ড সভাপতি জাহেদ হোসেনের সভাপতিত্বে, জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।

সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এম এ, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ ইউসুফ মনো, নুরুল করিম রাসেল, যুগ্ন সম্পাদক মোঃ ইউচুপ ভুট্টো, নুরুল হক, জিয়াউর রহমান জিয়া, তোয়াক্কল হোসেন প্রমূখ।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে এহেতেশামুল হক বাহাদুর সভাপতি ও এবাদতুর রহিম বাদল সাধারন সম্পাদক নির্বাচিত হন।