হুমায়ূন রশিদ : টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে যৌথবাহিনী অভিযান চালিয়ে হত্যা মামলার এক পলাতক রোহিঙ্গা খুনীকে আটক করেছে।
জানা যায়, ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টারদিকে নয়াপাড়া শরণার্থী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ কবির হোসেনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপন আস্তানায় ঘুমিয়ে বিশ্রামের সময় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পি-বøকের এমআরসি নং ৩০২৪২, শেড নং- ৫ এর ৫নং রোমের বাসিন্দা মৃত মনু মিয়ার পুত্র আমির হাকিম (৩৫)কে আটক করে। সে ০৩/০৭ইং সালের হত্যা মামলার পলাতক আসামী। সে দীর্ঘদিন ধরে কৌশলে চিহ্নিত অপরাধীদের সাথে সংঘবদ্ধ হয়ে নানা অপরাধে জড়িয়ে ফেরারী জীবন-যাপন করে আসছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
