হুমায়ূন রশিদ : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা প্রধান সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ও মোটর সাইকেলসহ উখিয়ার দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান, গতকাল ৮এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টারদিকে মোটর সাইকেলযোগে মাদক পাচারের সংবাদ পেয়ে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল উপজেলার ফলিয়াপাড়াস্থ আমগাছতলা নাম স্থানে প্রধান সড়কের উপর বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী চালায়। কিছুক্ষণ পর দুইজন আরোহী নিয়ে একটি মোটর সাইকেল চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যরা তল্লাশী করতে যাওয়ার সময় আরোহীরা মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে উখিয়া উপজেলার রাজাপালং পশ্চিম দরগাহ বিলের কবির হোসেনের পুত্র মোটর সাইকেল চালক তারেকুল ইসলঅম (২৫) এবং আবুল হোসেনের পুত্র মোঃ হারুন অর রশিদ (১৯) কে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশী করে ৯হাজার ৫শ ১৫পিস ইয়াবাসহ মোটর সাইকেলটি জব্দ করে ধৃতদের গ্রেফতার দেখানো হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ ধৃত মাদক কারবারীদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে। ###
