বায়ার্নকে বিদায় করে শেষ চারে ভিয়ারিয়াল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
প্রথম লেগে এগিয়ে থাকার আত্মবিশ্বাস ছিল সঙ্গী। ফিরতি লড়াইয়ে অনেকটা সময় প্রতিপক্ষকে বেঁধে রাখল ভিয়ারিয়াল। সেই দেয়াল ভেঙে বায়ার্ন মিউনিখকে আশা দেখালেন রবের্ত লেভানদোভস্কি, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ দিকের গোলে জার্মান চ্যাম্পিয়নদের আশা গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল স্প্যানিশ দলটি।
কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার রাতে ১-১ ড্র হয়েছে। প্রথম লেগে ১-০ গোলে জেতা ভিয়ারিয়াল ২-১ গোলের অগ্রগামিতায় শেষ চারে পা রেখেছে।

(বিস্তারিত আসছে)

সুত্র : বিডি নিউজ ২৪