শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত ঘুমধুমে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এক ব্যক্তিকে।
বুধবার (৯ জুন) গভীর রাতে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের একটি বিশেষ পুলিশ টিম এই অভিযান পরিচালনা করে।
বুধবার সকালে বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো,আলমগীর হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজার এলাকার ৫নং ওয়ার্ডে টমটমগাড়ি চালক শফিক আলম (২১) নামে এক ব্যাক্তি থেকে একটি নাম্বার বিহীন পুরাতন টমটমগাড়ী এবং ১কেজি ৮শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার রাজ্জাক আলীর পুত্র। জব্দকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৯হাজার এবং টমটমগাড়ি (পুরাতন) মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।
থানা সূত্র জানান, গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় শ্লিষ্ট মাদক মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ বান্দরবান আদালতে প্রেরণ করা হয়।
