ডেস্ক নিউজ : ২য় দিনের মতো হলিডে মোড়-বাজারঘাটা- লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়কের সংস্কার কাজ অব্যাহত রেখেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি মুঠোফোনে জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে গত ০৩ আগস্ট ২০১৯ তারিখ সন্ধ্যা হতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম এর নেতৃত্বে প্রধান সড়কের সংস্কার কাজ শুরু করা হয় এবং একদিনে লারপাড়া (বাস স্ট্যান্ড) হতে হলিডে মোড় পর্যন্ত সংস্কার কাজ সমাপ্ত না হওয়ায় ২য় দিনের মতো ০৪ আগস্ট ২০১৯ তারিখও সংস্কার কাজ অব্যাহত রাখা হয়। তিনি আরো বলেন, দ্বিতীয় দিনের মধ্যে উক্ত সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হবে; ফলে জনদুর্ভোগ লাঘব হবে এবং জনগণ নির্বিঘেœœ চলাচল করতে পারবে।
উক্ত সংস্কার কাজ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি প্রশাসন, ট্রাফিক পুলিশ, সড়ক বিভাগসহ স্থানীয় জনসাধারণের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি কক্সবাজারের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত রাখার জন্য সকলের দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন।
