বালুখালী পাহাড়ে নতুন আসা রোহিঙ্গাদের নির্মিত ঘর
টেকনাফ টুডে ডটকম |
উখিয়া-টেকনাফের পাহাড়ে ঘর তৈরীতে রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
রোববার বালুখালীতে রোহিঙ্গাদের জন্য নির্ধারিত বসতি স্থলে গেলে অর্থ আদায়ের এ অভিযোগ পাওয়া যায়। পুরাতন রোহিঙ্গারাই নতুন আসা রোহিঙ্গাদের কাছ থেকে প্রতি ঘর পিছু দুইশ থেকে দুই হাজার টাকা আদায় করছে বলে জানিয়েছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গারা জানান, পাহাড়ী জমিতে ঘর তৈরী করতে গেলে নির্দিষ্ট টাকা পরিশোধ করার জন্য বলা হচ্ছে তাদের। যাদের কাছ থেকে নগদ টাকা রয়েছে তাৎক্ষনিক তা আদায় করা হচ্ছে। আবার যাদের কাছে দেওয়ার মতো সামান্য পরিমান টাকাও নেই তাদেরকে পরবর্তীতে টাকা পরিশোধ করতে হবে বলে শাসিয়ে দেওয়া হচ্ছে। ভীতসন্ত্রস্ত্র এইসব রোহিঙ্গারা অর্থ আদায়কারীরা পুরাতন রোহিঙ্গা বলে জানালেও তাদের নাম প্রকাশে অনিহা দেখিয়েছে। এক রোহিঙ্গা জানায়, মগদের অত্যাচারে দেশ ছাড়া হয়ে কোন রকমে মাথা গোজার ঠাঁই মিলেছে, এখানে এ নিয়ে শত্রুতামিতে যেতে চান কারো সাথে।
এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, শুধু বালুখালীই নই কুতুপালং, থাইংখালী, রইক্ষং, হোয়াইক্যং সহ বিভিন্ন এলাকায় পাহাড়ে ঘর তৈরীর জন্য জমির দখল বাবদ প্রভাবশালী ও পুরাতন রোহিঙ্গা সিন্ডিকেট নিয়মিত অর্থ আদায় করে যাচ্ছে।
