বিশেষ প্রতিবেদক : টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে হ্নীলা রঙ্গিখালীর মাদক ও অস্ত্রসহ ১০টি মামলার পলাতক আসামী আবছারকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৪ মে (বৃহস্পতিবার) ভোররাতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ হোসনে মোবারকের নেতৃত্বে একদল পুলিশ বাহারছড়া চৌকিদার পাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫ টি মাদক মামলা, ৩টি অস্ত্র মামলা এবং ২টি অন্যান্য মামলায় আতœগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হ্নীলা রঙ্গীখালীর পশ্চিম গাজীপাড়ার ফকির আহমেদের পুত্র মোঃ আবছার কামাল প্রকাশ রায়হান (৩৩) কে গ্রেফতার করে। এছাড়া তার বিরুদ্ধে জমি ক্রয়ের লেন-দেন হিসেবে কয়েকটি চেকের মামলাও।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক(এসআই) মোঃ হোসনে মোবারক জানান,“ওয়ারেন্ট তামিলের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উক্ত আসামী নিজ এলাকা হতে পালিয়ে পাহাড়ে আত্মগোপনে থাকা অবস্থায় কৌশলে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। ###
