দুঃখ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

< অারিয়ান রহমান >

দুঃখ মানে দুখী অনুভবে হতাশায় ভুগে যাওয়া,
দুঃখ মানে বেদনাসিক্ত নয়নে, নীরবে কান্না পাওয়া।
দুঃখ মানে অর্ন্তগভীরে শূন্যতার অনুভব,
দুঃখ মানে হৃদয়জুড়ে তিক্ততার ভাব।
দুঃখ মানে মনের গভীরে আশার হাতছানি,
দুঃখ মানে হৃদয় প্রাচীরে ধূ ধূ মরুভূমি।
দুঃখ মানে জনতা ছেড়ে একাকীত্বে যাওয়া,
দুঃখ মানে কর্মগুণে কর্মফল পাওয়া।
দুঃখ মানে মাথার শিয়রে মস্ত বড় আকাশ,
দুঃখ মানে জঠর বেদনা আর শূন্যতার আবাস।
দুঃখ মানে সুখের সাগরেও মুখ লুকিয়ে থাকা,
দুঃখ মানে দৈন্যসাগরে পড়ে আজরাইলকে ডাকা।
দুঃখ মানে বেদনার মাঝে সুখের অভিনয়,
দুঃখ মানে পীড়ার দহনে অক্ষমের পরাজয়।
আশার কথা,
তবুও কেন পৃথিবী জুড়ে দুঃখের এত কদর !
দুঃখ মানে যে নতুন স্বপ্ন কষ্ট পেরোবার।

লেখক :
ছাত্র, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।