বিশেষ প্রতিবেদক : টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সিএনজি-মাহিন্দ্রারা পরিবহণ বহুমূখি সমবায় সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০মার্চ ) সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজার শহরের সমবায় কার্যালয় থেকে হ্নীলা সমিতির অফিসে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

শপথ বাক্য পাঠ করান জেলা সমবায় পরিদর্শক মোঃ নেছার আহমেদ। এসময় শপথ নেন নব-নির্বাচিত কমিটির সভাপতি রশিদ আহমদ, সহ-সভাপতি আলী যোহর,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১নং সদস্য বাপ্পি, ২নং সদস্য বেলাল উদ্দিন, ৩নং সদস্য খাইরুল আমিন।
এছাড়াও সমবায় অফিসের কর্মকর্তা কক্সবাজার জেলা ক্যাশিয়ার মোঃ সাইফুল, মোহাম্মদ হোছন, ছৈয়দুল আমিন ছলা,মোহাম্মদ আব্দুর রহিমসহ অন্যান্যরা সদস্যরা উপস্থিত ছিলেন।
