কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি :
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন,কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যচটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
গতকাল কক্সবাজারে প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,সিবিইউজে-র সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে নব-নির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি।