টেকনাফ বাহারছড়া উপকূল হতে ২১মালয়েশিয়াগামী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের সাগর উপকূলীয় বাহারছড়া হতে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে ২১জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
২৯ ফেব্রæয়ারী (শনিবার) ভোররাত ২টারদিকে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জহির উদ্দিন বাহারছড়া উত্তর শিলখালী ঝাউবন পয়েন্ট দিয়ে সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১২জন মহিলা এবং ৯জন পুরুষসহ ২১জনকে আটক করেছে। পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে এসব ভিকটিমদের জিজ্ঞাসাবাদে স্থানীয় দালালের বসত-বাড়িতে অভিযান চালানো হয়েছে।
বাহারছড়া তদন্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, উদ্ধারকৃত রোহিঙ্গা ভিকটিমদের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনামতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ###