বিশেষ প্রতিবেদক : হ্নীলা উচ্চ বিদ্যালয়ের তৌহিদুল কবির জিসান ৯ম শ্রেণীর ছাত্র (১৬)নামের শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।
গতকাল (১৪ আগস্ট) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা হতে হ্নীলা ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার এবং নুরুল কবির দম্পতির ছেলে তৌহিদুল কবির জিসানের গত ২দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ তৌহিদুল কবির জিসান হ্নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার বাড়ি পূর্ব সিকদার পাড়ায়।
পারিবারিক সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। তার পরিবার জানায় এরপর থেকে আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে খুঁজে না পেয়ে দিশেহারা তার পরিবার। বাবা নুরুল কবিরসহ পরিবারের অন্য সদস্যরাও সব যায়গায় খুঁজেছেন। কোন সহৃদয়বান ব্যক্তি তহিদুল কবিরকে সন্ধান পেয়ে থাকলে নিচের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নিখোঁজ তহিদুল কবিরের বাবার নং- 0 1867-692141, 0 1409-093144, 0 1912-554950
