গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ : টেকনাফে আটক ডাকাত ও মাদক কারবাররীকে নিয়ে অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধার অভিযানে দু‘পক্ষের গোলাগুলিতে আটক দুই আসামী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছে। এতে এ,এস,পিসহ পুলিশের ৪জন সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে বিভিন্ন ধরনের অস্ত্র, বুলেট ও মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুত্র জানায়, ১৭অক্টোবর (বৃহস্পতিবার) ভোররাতে থানা পুলিশের হাতে আটক একাধিক মামলার আসামী উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়ার শামশুল আলমের পুত্র জিয়াবুল হক প্রকাশ বাবুলইল্যা ডাকাত (৩০) ও বাহারছড়া শীলখালীর কেফায়েত উল্লাহর পুত্র আজিম উল্লাহ (৪৬)কে নিয়ে হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ায় পাহাড়ী এলাকায় অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় তাদের সহযোগীরা ধৃত আসামীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, এসআই সাব্বির আহমেদ, কনেস্টবল রাইসুল ইসলাম আসাদ ও শুক্কুর আহত হয়। পুলিশও আতœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ১টি শুটার গান, ৫টি দেশীয় তৈরী এলজি, ৩৬ রাউন্ড গুলি এবং ৫ হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ বাবুল ও আজিম উল্লাহকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ ডাকাত ও মাদক কারবারীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার এই দু‘জনকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ দূবৃর্ত্তদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করা হলে সেখানে মারা যায়। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবী, শুধু হোয়াইক্যং ইউনিয়ন না পুরো টেকনাফের বিভিন্ন এলাকায় এই দূধর্ষ অস্ত্রবাজ ও মাদকসেবী ডাকাত বাবুল আর বার্মাইয়া নুর হাফেজ ডাকাতের মতো অপরাধীদের ব্যবহার করে যারা মাদক বাণিজ্য ও স্বর্ণচোরাচালানসহ জবর-দখল করে অঢেল সম্পদ ও নগদ টাকার মালিক বনে রাজনৈতিক পদ-পদবী কিনে নিয়ে বিভিন্ন মুখোশের আড়ালে নিরাপদে রয়েছে তাদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় আনার দাবী উঠেছে। এতেই মাদকের শেকড় কিছুটা হলে স্বমূলে ধ্বংস হবে বলে সচেতনমহল আশাবাদ ব্যক্ত করেন।
