বার্তা পরিবেশক : ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) টেকনাফ উপজেলা শাখা র কেবিনেট বৈঠক স্থানীয় হাকিম আলী মার্কেটে সংগঠন এর সভাপতি রাশেদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া র সহসাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা ফারিয়া সেক্রেটারি রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কক্সবাজার সদর ফারিয়া সভাপতি হেলাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্টা আবু সুফিয়ান, উপদেষ্টা জামাল হোসাইন, উপদেষ্টা আবদুর রহমান, উপদেষ্টা সরোয়ার কামাল, সহসভাপতি মিরাস উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ মাহবুব, সহসেক্রেটারী আজিম উদ্দিন, কামাল হোসেন, মুহাম্মদ জুবায়ের প্রমুখ। সভায়৷ ঔষধ কোম্পানি প্রতিনিধি দের কাজের সুন্দর পরিবেশ তৈরি করে কাজের মান বজায় রাখতে কক্সবাজার জেলা ফারিয়া র সাথে সমন্বয় করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
