চকরিয়ায় নাশকতা মামলার আসামি সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিনিধি : চকরিয়ায় নাশকতা মামলায় পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা নূর হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ লা সেপ্টেম্বর) রাত ১টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। নূর হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাজার পাড়ার মৃত আহমদ কবিরের ছেলে ও ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।
Chakaria Picture 01 09 2021 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ২০১৩ সালে সরকার পতনের আন্দোলনে বিএনপি’র নেতা-কর্মীদের নিয়ে নাশকতা চালায় নুর হোসেন।
পরে ওইসব ঘটনায় তার বিরুদ্ধে চকরিয়া থানায় নাশকতা ও পুলিশ এসল্টে মামলা দায়ের পর। পরে আদালত তার বিরুদ্ধে ওয়ারেণ্ট জারি করেন। তিনি বলেন, নূর হোসেন নাশকতা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নাশকতা মামলার পর নুর হোসেন স্থানীয় আওয়ামীলীগের নেতাদের মাধ্যমে চকরিয়া পৌরসভার ১ং ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি পদের জন্য বেশ চেষ্টা তদবির চালান। কিন্তু তার বিরুদ্ধে সরকারি বিরোধী আন্দোলনে অংশ গ্রহণসহ নাশকতা মামলা থাকায় তাকে দলে জায়গা দেননি পৌর আওয়ামীলীগের নেতারা।
তবে চলতি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার আগমুর্হুতে নুরু হোসেনকে চকরিয়া পৌর আওয়ামীলীগের সদস্য পদে পদবী দেন পৌর আওয়ামীলীগের দায়িত্বশীল নেতারা। এরপর তিনি নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন। কিন্তু শেষমুর্হুতে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের সমর্থন না পাওয়ায় তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন।##