বিশেষ প্রতিবেদক : চট্টগ্রাম র্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ উখিয়া কুতুপালংয়ের মাদক কারবারী জোবায়েরকে ইয়াবাসহ গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ১১ মার্চ ২০২২ইং বিকাল পৌনে ৬টারদিকে চট্টগ্রাম র্যাব-৭ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার টোল রোড এলাকায় কতিপয় অভিযান চালিয়ে ট্রাভেল ব্যাগের ভেতর হতে ২৭হাজার ৪শ ৫০পিস ইয়াবাসহ উখিয়ার কুতুপালং এলাকার মোঃ হোসাইনের পুত্র মোঃ জোবায়ের (২১), পিতা-মোঃ হোসাইন, সাং-কুতুপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আসামীর নিজ হাতে বের করে দেয়া একটি ট্র্যাভেল ব্যাগের ভিতর হতে ২৭,৪৫০ পিস ইয়াবা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮২লক্ষ টাকা।
চট্টগ্রাম র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার জানান, গ্রেফতারকৃত আসামীগণ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###
