টেকনাফের‌ ৪ মাদক কারবারীসহ পটিয়ায় ইয়াবা নিয়ে আটক-৫ ; ২টি ট্রাক জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ / সাদ্দাম হোসাইন : চট্টগ্রাম র‌্যাব-৭ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ট্রাকে ফিটিং করে পাচারের সময় সাড়ে ২৫হাজার ইয়াবা নিয়ে টেকনাফের ৪জন মাদক কারবারীসহ ৫জনকে আটক করেছে। এসময় পাচারকাজে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ করেছে।
র‌্যাব-৭ সুত্র জানায়, গত ১লা ফেব্রæয়ারী রাতের প্রথম প্রহরের দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল যানবাহনযোগে মাদক পাচারের সংবাদ পেয়ে পটিয়া শান্তিরহাট মেসার্স ডিডি ফিলিং স্টেশনের সম্মুখে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা ২টি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাক ২টি থামানোর সংকেত দেয়। চেকপোস্টের অদূরে ট্রাক ২টি থামিয়ে ৫জন লোক পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে (ঢাকামেট্রো-ট-২২-২৪৫৯) নং ট্রাকের চালক টেকনাফ থানার উত্তর নয়াপাড়া চরপাড়ার মৃত আমির হোসনের পুত্র মোঃ সিরাজ (৩৮), হেলপার বেইঙ্গা পাড়ার মোঃ শামসুল আলমের পুত্র ওমর ফারুক (২১) এবং আবুল হোসনের পুত্র গফুর আলম (২৬) কে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে ড্রাইভিং সীটের নীচ হতে ১৭হাজার ৬শ ৮০পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে মিনি ট্রাকটি জব্দ করা হয়।
অপরদিকে (চট্টমেট্রো-ন-১১-৫৬৪৪) নং ট্রাকের চালক নোয়াখালীর হাতিয়া থানার কাজির টেকের নুরুল ইসলামের পুত্র আমজাদ হোসেন (৪২) এবং হেলপার শাহপরীর দ্বীপের মৃত ফয়েজুর রহমানের পুত্র জিয়াবুল হক (৪২) কে আটক করে। তাদের স্বীকারোক্তি ও দেখানোমতে ঐ ট্রাকের টূল বাক্স হতে লুকানো অবস্থায় ৭হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও ট্রাকসহ ধৃত মাদক কারবারীদের পটিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার নিশ্চিত করেন। ###