এসএসসি ব্যাচ ‘৯৭’ এর ১ম ধাপের ভালোবাসার উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

পিকলু দত্ত : করোনা ভাইরাস প্রাদুর্ভাব এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসএসসি”৯৭ব‍্যাচ কক্সবাজার জেলা শাখার উদ‍্যোগে ৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
”করোনায় করুনা নয়, ভালোবাসার উপহারে”শুক্রবার ১৫ মে টেকনাফ পৌরসভা ঈদগাহ মাঠে সকাল থেকে এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুদের অংশগ্রহনে সুন্দর পরিবেশে এই বিতরণ কার্যক্রমের ১ম ধাপ সম্পূর্ন্ন করা হয়।উপস্থিত ছিলেন এস,এস,সি ব্যাচ ৯৭ এর বন্ধু ইব্রাহিম, সাইফুল, নাছির, জাহাঙ্গীর, একরাম, পিকলু,শওকত,হেলাল,নেতা নুরুল আমিন,মিজান।

উপহার সামগ্রীর মধ্যে ছিল,চাউল,ছোলা,চিনি,তেল,পিঁয়াজ,মুড়ি।আমাদের এই কার্যক্রমে যারা দূরে থেকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থেকেছে তাদের জন্য রহিল দোয়া ও ভালোবাসা।এ কার্যক্রমে

বিশেষ করে, কৃতজ্ঞতা জানাই দেশের ও প্রবাসে থাকা বন্ধুদের সহ টেকনাফ মডেল থানার এএসআই সন্জীব দত্ত, অপারেটর রাজু মজুমদার ও মানবিক গুণের অধিকারী পুলিশ সদস্য শরীফুলকে।