দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোন জাহাজ ছাড়েনি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago
সেন্টমার্টিন নৌ রুটে চলাচলকারী জাহাজ । ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি : দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে সোমবার (২৫ ফেব্রুয়ারী) সকালে সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোন জাহাজ ছাড়েনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আবহাওয়া ইনকিলাব না থাকায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকদের যাতে কোন সমস্যা না হয় সেব্যাপারে খোঁজ খবর রাখা হচ্ছে হলেও জানান তিনি।