টেকনাফে এসপি মাসুদ হোসেন : মাদক সংশ্লিষ্ট অপরাধী হলে যত প্রভাবশালী নেতা আর হাজী-গাজী হোন ; কারো রক্ষা নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ুন রশিদ : টেকনাফের ৫টি ইউনিয়ন ও পৌরসভায় মাদক নির্মূল কমিটির অফিস উদ্বোধন করা হয়েছে। এসব অফিস উদ্বোধনকালে জেলা পুলিশ সুপার মাসুদ হোসেন বলেছেন, মাদক চোরাচালান আর মানব পাচারসহ যেকোন অপরাধের বিরুদ্ধে প্রত্যন্ত এলাকায় এসব অফিস থেকে কার্য্যক্রম পরিচালিত হবে। ছদ্মবেশে থাকা কোন অপরাধীদের স্থান এসব অফিসে হবেনা। মাদক চোরাচালান, মানব পাচারসহ যাবতীয় অপরাধের বিরুদ্ধে অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হওয়ার ঘোষণা দেন। এসময় তিনি আরো বলেন যত বড় প্রভাবশালী নেতা, ভিআইপি, সিআইপি, হাজী আর গাজী যতই ছদ্মবেশ ধারণ করুক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে। যারা এখনো ভূল পথে রয়েছেন এখনো সময় আছে ভাল ও সৎপথে ফিরে আসুন। এসব অভিযানে কোন অপরাধীকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবেনা। তখন কার পরিণতি কি হয় এক মাত্র আল্লাহ ছাড়া কেউ জানেনা।
Teknaf Pic B 1 31 05 19 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বিকাল ৩টা হতে পর্যায়ক্রমে শামলাপুর বাজার মহিলা মার্কেট, হোয়াইক্যং বাজারের জাফর আলম চৌধুরী মার্কেট, হ্নীলা বাসষ্টেশনের কাউন্টারের পূর্ব পাশে আশ্রাফ আলী মার্কেট, টেকনাফ পৌরসভায় শাপলা চত্বর,সদর ইউনিয়নের পর্যটন বাজার ও সাবরাং বাজার জাহারু মার্কেটে মাদক নির্মূল কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রশাসনিক) ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নাহিদ আদনান তাইয়ান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শহিদুল ইসলাম, সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশসহ এলাকার রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, মাদক নির্মূল কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার উদ্বোধনকালে এখনো বিভিন্ন এলাকায় সক্রিয় মাদক কারবারীদের সৎ পথে ফিরে আসার আহবান জানিয়ে উপরোক্ত কথা বলেন।
Teknaf Pic B 2 31 05 19 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এদিকে টেকনাফে উদ্বোধন হয়ে যাওয়া মাদক নির্মূল অফিস উদ্বোধনে পুলিশ সুপারের বক্তব্যে সাধারণ মানুষ আশার আলো দেখলেও এসব অফিস সংশ্লিষ্টদের সাথে সখ্যতা রেখে আতœরক্ষার জন্য বিভিন্ন সংস্থার সোর্স বা দালাল, আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে সখ্য থাকা অপরাধী, প্রভাবশালীদের স্বজন ও জনপ্রতিনিধিদের আস্থাভাজন অপরাধী, রাজনৈতিক নেতা-কর্মী পরিচয়ী অপরাধী, প্রভাবশালী সাংবাদিকের অনুসারী অপরাধী, চৌকিদার-দপাদারের স্বজন বা ঘনিষ্ট অপরাধীসহ কোন মাদক চোরাকারবারী, পাচারকারী ও চালান উত্তোলনে সহায়তাকারী চক্রের সদস্যদের অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ট মহলের উর্ধ্বতন কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করেন।