হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-৭ সদস্যরা অভিযান চালিয়ে খাটের নীচে অভিনব কায়দায় লুকানো ৮৩ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা যায়, ৭ অক্টোবর সকাল পৌনে ৯টারদিকে র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদে কতিপয় মাদক ব্যবসায়ী ক্রয়-বিক্রয়ের জন্য বিপূল পরিমাণ ইয়াবা মওজুদের সংবাদ পেয়ে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে ঘটনাস্থলে গেলে অলিয়াবাদে অবস্থানকারী গোদার বিলের হোছাইন বাড়ির মৃত রহমত হোছাইনের পুত্র সৈয়দ আলম (৩৬) কে আটক করে। আটক আসামীর জিজ্ঞাসাবাদে তার বসত-ঘরের ভিতরে শয়ন কক্ষে খাটের নিচে অভিনব কায়দায় লুকানো ইয়াবার একটি বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত বস্তা গণনা করে ৮৩ হাজার ৬শ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ১৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক চক্রের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তার বসত বাড়িতে মজুদ করে এবং পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে ব্যবস্থা গ্রহণের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
