নিজস্ব প্রতিবেদক : মহান একুশে ফেব্রæয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসুচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২১ ফেব্রæয়ারী সকালে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহনে একুশের চেতনাধর্মী চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বাংলা ভাষা বিষয়ে বইপাঠ ও শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে মহান মাতৃভাষা ও শহিদ দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম.জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুস শফি, চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীবুল মোস্তাফা রাজীব চৌধুরী, চকরিয়া পৌরসভা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। আলোচনা শেষে সকল ভাষা শহিদ স্বরণে দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকনউদ্দিন। উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

সকালে বিদ্যালয়ে একুশের চেতনাধর্মী চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বাংলা ভাষা বিষয়ে বইপাঠ ও শুদ্ধ বানান প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক, সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার ও সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী একুশের চেতনাধর্মী চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বাংলা ভাষা বিষয়ে বইপাঠ ও শুদ্ধ বানান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ##
