নিজস্ব প্রতিনিধি : টেকনাফে জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
ইউএসএইড ন্যচার এন্ড লাইফ প্রকল্প কোডেক এর বাস্তবায়নে রবিবার ২২ নভেম্বর টেকনাফ সহ ব্যবস্থাপনা কাউন্সিলের আওতাভুক্ত টেকনাফ সদর বন বিটের আওতাভুক্ত দরগাছড়া, হাতিয়ারঘোনা ও করাচি পাড়া ভিলেজ কনজারভেশন ফোরামের (ভিসিএফ) ও মধ্যহ্নীলা বন বিটের আওতাভূক্ত কানজর পাড়া ও কম্বোনিয়া ভিসিএফ এর সর্বমোট ৪০ জন পুরুষ ও মহিলা ১৮ জন সদস্যকে জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে সেশান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার ডক্টর ভব সিন্ধু রায় এবং সহ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের লাইভলিহুড ম্যানেজার খাদিজা ইসলাম, সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান ও সাইট ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম।
