মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৩০০ পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের অভিযানে ৪৩০০ পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক

জুতার সোলের ভিতরে করে ইয়াবা পাচারের সময় বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় ২৪/০৯/২০১৮ ইং তারিখ সকাল সাড়ে দশ ঘটিকায় মোঃ মোশারফ হোসেন (৩৩) নামের একজন মাদক পাচারকারীকে ৩১০০ পিস ইয়াবাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কক্সবাজার। মোশারফ হোসেন ঢাকা জেলার ধামরাই থানাধীন সোমভাগ ইউনিয়নের মোঃ মজনু মিয়ার ছেলে। উক্ত ঘটনায় কক্সবাজার সার্কেল পরিদর্শক আব্দুল মালেক তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর দিকে একই তারিখ সকাল এগার ঘটিকায় টেকনাফ থানাধীন নাইট্যং পাড়ায় অভিযান পরিচালনা করে আনোয়ারা বেগম (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে তার বসত বাড়ি হতে ১২০০ পিস ইয়াবাসহ আটক করে টেকনাফ সার্কেল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কক্সবাজার। সে টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ডের আব্দুস শুক্করের স্ত্রী। উক্ত ঘটনায় টেকনাফ সার্কেল উপপরিদর্শক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।02096A33 A8F2 44DB 856F 07B1AA5AC384 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সোমেন মন্ডল
সহকারী পরিচালক
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়
কক্সবাজার