জিয়াউল হক জিয়া, হোয়াইক্যং :
টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টের জওয়ানরা ১১,৪১২ পিচ ইয়াবাসহ স্পেশাল সার্ভিস এর একটি বাস জব্দ করেছে।
৬ এপ্রিল শুক্রবার সকাল ৯টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং চেকপোষ্টে নায়েক মোঃ ইয়ার আলী এর নেতৃত্বে একটি টহলদল নিয়মিত তল্লাশীকালে উক্ত বাস থেকে ইয়াবা গুলো উদ্ধার করেন। এসময় চালক-হেলপার পালিয়ে যায়। পরে বাসটি জব্দ করা হয়।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কণেল আসাদুদ-জামান চৌধুরী জানান, বাসটি যখন তল্লাশী চালানো হচ্ছিল তখন বাসের চালক হেলপার বাস থেকে নেমে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে বাসটিকে পুংখানুপুংখভাবে তল্লাশী করে বাসের সীটের নীচ থেকে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৪ টি প্যাকেট পাওয়া যায়।
পরবর্তীতে প্যাকেটগুলো খুলে গননা করে ১১,৪১২ (এগার হাজার চারশত বার) পিচ উদ্ধার করতে সক্ষম হয়।
বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় উক্ত বাসটিকে জব্দ করা হয়। যার সিজার মূল্য মূল্য-৩০,০০,০০০ (ত্রিশ লক্ষ) টাকা।
পলাতক বাসের চালক ও হেলপার নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও যাত্রীবাহী সরাসরি স্পেশাল সার্ভিস বাসটি (যার রেজিষ্টেশন নম্বর- কক্সবাজার-জ-১১-০১২০) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
