হোয়াইক্যংয়ে চাচাদের সাথে খালে মাছ শিকার করতে গিয়েই পানিতে ডুবে ভাতিজার মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : হোয়াইক্যংয়ে চাচাদের সাথে জাল নিয়ে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবেই এক ভাতিজার করুণ মৃত্যু ঘটেছে।
জানা যায়, ১০ জুলাই (শনিবার) সকাল ৯টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম নয়াপাড়ার মোঃ সালামের পুত্র খলিলুর রহমান (১৭) প্রতিবেশী চাচাদের সাথে ঝাঁকি বা খেপড়া জাল নিয়ে ঝিমংখালী খালে মাছ শিকারে যায়। কিছুক্ষণ পর মাছ শিকারের এক পর্যায়ে খলিলুর রহমান পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে আনা হয়।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুল গাফ্ফার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।