আজিজ উল্লাহ,বিশেষ প্রতিনিধি: টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পিকআপ করে ঘুরে ঘুরে গ্রামেগঞ্জ থেকে বর্মাইয়া কাঁচা আম সংগ্রহ করছে অসাধু আম ব্যবসায়ী। অথচ দেশীয় আম সবেমাত্র পাকতে শুরু করেছে কিন্তু এর আগে বর্মাইয়া আমে বাজার ভরে গেছে যদিও প্রাকৃতিকভাবে এসব আম পাকার কোন নামগন্ধ নেই। গ্রামগঞ্জের মানুষের ঘরোয়া বাগান থেকে ২৫ কেজির কাঁচা আমের বাস্কেটম মাত্র ৫শ টাকায় ক্রয় করে বেশি দাম পাওয়ার আশায় অনেক অসাধু ব্যবসায়ী কাঁচা আম কৃত্রিমভাবে কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করছে। যদিও ক্রেতারা না বুঝে হলদে-সোনালি রঙ দেখে কেমিক্যাল দিয়ে পাকানো এসব আমের প্রতি আকৃষ্ট হচ্ছে। এসব ক্যামিকেল দিয়ে পাকা আম প্রাকৃতিকভাবে পাকা আমের স্বাদ থাকে না। এই আম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
মুলত মানুষ বাজারে পাওয়া সুন্দর হলুদ পাকা আম দেখে আকৃষ্ট হয়ে কিনে থাকেন। তবে এই ক্যামিকেলে কাপাকো আম গুলো খাওয়ার মাধ্যমে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের রোগব্যাধি। হঠাৎ করে শরীরে আঘাত না করলে ধীরে ধীরে ক্ষতি করে এসব ক্যামিকেল।তাই চেষ্টা করুন গাছ পাকা আম খাওয়ার। পাশাপাশি অন্যান্যদেরও সচেতন করুন। এসব বর্মাইয়া কাঁচা আম খড়ের সাথে ক্যামিকেল ও হিটের মাধ্যমে মাত্র দুদিনের মধ্যে হলদে-সোনালি রঙ ধারণ করে কৃত্রিমভাবে পাকিয়ে আম পাকানো হচ্ছে। একজন কাঁচা আম ক্রেতার সাথে কথা বললে সেই বলেন, ক্যামিকেল সরকার পর্যন্ত ধরতে পারছে না। সাধারণ মানুষ কিভাবে ধরবে?
হিট ও ক্যামিকেলে পাকানো আম কেন ক্ষতিকারক?
ক্যালসিয়াম কার্বাইড, অ্যাসিটিলিন গ্যাস, কার্বন-মনোক্সাইডের মতো রাসায়নিকগুলো ব্যবহার করে কাঁচা আম বর্তমানে পাকানো হয়। রাসায়নিকগুলো এতটাই ক্ষতিকারক যে, ফলের মাধ্যমে তা শরীরে গেলে ত্বকের ক্যানসার, কোলন ক্যানসার, জরায়ুর ক্যানসার, লিভার ও কিডনির সমস্যা, মস্তিষ্কের ক্ষতির মতো মারাত্মক রোগ হওয়ার ঝুঁকি দেখা যায়। সুতরাং এসব আম খাওয়া বাদ দিয়ে পাকা আমের অপেক্ষায় থাকুন।
কীভাবে চিহ্নিত করবেন হিট ও ক্যামিকেলে ,ফলের চেহারা হবে উজ্জ্বল ও আকর্ষণীয়।কেমিক্যাল দিয়ে পাকানো আমের সবদিকটাই সমানভাবে পাকবে। কিন্তু গাছ পাকা ফলের সবদিক কখনোই সমানভাবে পাকে না। রাসায়নিক দিয়ে পাকানো ফলে স্বাভাবিক পাকা ফলের মতো মিষ্টি গন্ধ থাকবে না।প্রাকৃতিকভাবে পাকা ফলের চামড়ার ওপর এক ফোঁটা আয়োডিন দিলে তা গাঢ় নীল অথবা কালো বর্ণের হয়ে যাবে। কিন্তু কেমিক্যাল দ্বারা পাকানো ফলে আয়োডিনের রং অপরিবর্তিত থাকে।
