হোয়াইক্যং কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্ক বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত পরিচালনা কমিটির উদ্যোগে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।

২০ নভেম্বর দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব করোনা প্রতিরোধী মাস্ক বিতরণ করা হয়।

জানা গেছে, সভাপতি নুরুল আমিন সিকদারের ব্যক্তিগত অর্থায়নে সকল শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে শুভ সুচনা করেন নব নির্বাচিত কমিটি। বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণীর প্রায় ৬’শ শিক্ষার্থীদের মাঝে এসব মাস্ক বিতরণ করে।
255941627 424019676099710 3315668096227342386 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এ সময় কমিটির সভাপতি নুরুল আমিন সিকদার, সহ সভাপতি আবু তাহের, শিক্ষানুরাগী সদস্য ইকবাল উদ্দীন সিকদার,প্রাক্তন ছাত্র নুরুল আবছার মানিক, মোহাম্মদ মামুন, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন ও সহকারী শিক্ষক নুরুল আমিন। এতে অথিতিরা মাস্ক পরার ও ধৌতকরণ সহ হাত ধোঁয়ার নিয়মাবলী নিয়ে বিশদভাবে আলোচনা ও হাতে কলমে শেখানো হয়। পরে শিক্ষার্থীরা প্রতিদিন মাস্ক পরে বিদ্যালয়ে আসার হাত তোলে প্রতিশ্রুতি প্রদান করেন।

  • কাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • মাস্ক
  • হোয়াইক্যং