জেলা ছাত্রদলের যুগ্নসম্পাদক নুরুল হুদার ফেসবুক আইডি হ্যাক ঃ থানায় জিডি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের যুগ্নসম্পাদক নুরুল হুদার ফেসবুক আইডি হ্যাক করে সংগঠন বিরোধী অপপ্রচার চালাচ্ছে একটি দুস্কৃতকারী চক্র। এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় জিডি করা হয়েছে।
জানা যায়-২৭অক্টোবর ভোররাত হতে টেকনাফ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্নসম্পাদক নুরুল হুদা জেলা ছাত্রদলের ঘোষিত কমিটির স্বপক্ষে সামাজিক মাধ্যমে সরব থাকায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে ফেসবুক আইডি (Nurul Hoda)ও ব্যক্তিগত ই-মেইল আইডি(nurulhoda123@gmail.com) হ্যাক করে সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে পদ থেকে পদত্যাগ ও মতাদর্শ বিরোধীসহ বিভিন্ন অপপ্রচার চালিয়ে সংগঠনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই ব্যাপারে সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে। যার নং-১১১১/তারিখ-২৭-১০-২০১৬ইং। এই ব্যাপারে দলীয় নেতা-কর্মী,শুভানুধ্যায়ী ও শুভাকাংখীদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো হচ্ছে। ###

নিবেদক:
নুরুল হুদা
০১৮২৩-৯৬৬৬৯৬
সাধারণ সম্পাদক-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টেকনাফ উপজেলা শাখা ও
যুগ্ন সম্পাদক-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখা।