প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৫,০০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরি পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ আগস্ট ২০১৮ ইং তারিখ ১৮১৫ ঘটিকার সময় র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী আসামী ১। আব্দুল আমিন (৪০), পিতা- মৃত বকসু মিয়া, ২। সৈয়দ নূর (৪০), পিতা- মোঃ হোসেন, উভয় গ্রাম- ৩নং তুলাতুলি সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারদেরকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরর দেহ এবং হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক ব্যবসায়ী/মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ০১ কোটি ২৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
