পিকলু ফাইল ছবি ছাত্রলীগের মিছিলে
টেকনাফ টুডে ডটকম :
সাবেক ছাত্রলীগ নেতা পিকলু দত্তকে ষড়যন্ত্রমূলক ভাবে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সাবেক ছাত্রদল নেতা নুরুল হোসাইনের অভিযোগের প্রেক্ষিতে পিকলু দত্তকে আটক করে পুলিশ।

পিকলু দত্ত টেকনাফ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে টেকনাফ সদর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
জানা গেছে নুরুল হোসাইনের বিরুদেধ ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে পিকলুকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে পিকলুর ঘনিষ্টজনরা জানিয়েছেন, বেশ কিছুদিন যাবৎ নুরুল হোসাইনের বিরুদ্ধে সাংবাদিকতা কে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ঠিকাদারীসহ নানা ক্ষেত্রে প্রভাব বিস্তার করে অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে পিকলু দত্ত সোচ্চার ছিলেন বলে জানা গেছে। শুধু তাই নয় ডেঙ্গু প্রতিরোধ নিয়ে টেকনাফ পৌর কর্তৃপক্ষের অবহেলা নিয়েও ধারাবাহিক স্ট্যাটাস দেন পিকলু।
একসময়ের টেকনাফ কলেজ ছাত্রদলের কমিটির নেতা নুরুল হোসাইন আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর পৌর আওয়ামীলীগের এক নেতার ছত্রছায়ায় রাতারাতি আওয়ামীলীগের কমিটিতে ও কমিউনিটি পুলিশিংয়ের কমিটিতে স্থান করে নেয় বলে অভিযোগ উঠে। যার ফলে প্রকৃত ও ত্যাগী আওয়ামীলীগ নেতা কর্মীরা কোনঠাসা হয়ে পড়ে।
এব্যাপারে থানা পুলিশের বক্তব্য জানার চেষ্টা চলছে…
বিস্তারিত আসছে…
