পিকলু দত্ত : গতকাল ২১মে কক্সবাজারের উখিয়া উপজেলায় জেলা প্রশাসন, কক্সবাজারের উদ্যোগে ইউএনএইচসিআর, রিলিফ ইন্টারন্যাশনাল ও ব্র্যাকের সার্বিক সহযোগিতায় ডেডিকেটেড ১৫০ শয্যা বিশিষ্ট এসএআরআই আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়। করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত স্থানীয় জনগোষ্ঠী ও বলপ্রয়োগে বাস্তচ্যূত মিয়ানমার নাগরিক রোগীদের এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
