ডি.টি সোশ্যাল ফোরাম এর শীতবস্ত্র বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : ডি.টি সোশ্যাল ফোরাম চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল হতদরিদ্র অসহায় মহিলার নিকট শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কর্মসূচি উদ্ভোদন করেন। শীতবস্ত্র বিতরণে পাওয়া খুরশীদা বলেন, আমরা দিন মজুর মানুষ,রুজি-রোজগার নেই,যে শীত পড়ছে ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। কম্বল পেয়ে তাকে অনেক আনন্দিত হতে দেখা যায়। এ ব্যাপারে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি ও সংগঠন এর মহাপরিচালক আবু সুফিয়ান বলেন, অসহায় মানসিক রোগী, গরীব, পথশিশু, দিনমজুর মানুষজন তীব্র শীতে গরম কাপড়ের অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ থেকে রাতে আমরা প্রায় টেকনাফ উপজেলা র বিভিন্ন পয়েন্টে মারোত সংঘটনের মাধ্যমে কম্বল বিতরণ করেছি এবং করবো । এ বিতরণ কাজ অব্যাহত থাকবে। এছাড়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে বিত্তবানদের পাশে দাড়াঁনোর আহ্বান জানান সংগঠন এর চেয়ারম্যান ডাঃ টিটু চন্দ্র শীল ।