নিজস্ব প্রতিনিধি, উখিয়া :
উখিয়ায় প্রধান শিক্ষক কতৃক কমিটির স্বাক্ষর জাল করে টাকা আত্বসাৎয়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মোঃ শফিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, মোঃ শফির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী আকতার হোছন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ৮৪ হাজার ৭০০ টাকা আত্বসাৎ করেছে মর্মে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ১৯ শে ফেব্রুয়ারী। লিখিত অভিযোগ জানা যায় ২০১৬ অর্থ বছরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের স্বাক্ষর জাল করে ৩৫ হাজার টাকা এবং ২০১৭ ইং সালে উখিয়া সোনালী ব্যাংক শাখা হতে ৪ হাজার ৭শ এবং পূবালী ব্যাংক শাখা হতে ৪৫ হাজার সহ মোট ৮৪ হাজার ৭০০ টাকা আত্বসাৎ করেছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলম কোম্পানি উক্ত শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্বসাৎয়ের অভিযোগ করা হয়েছে বলে জানান। অভিযোক্ত মোঃ শফির বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী আক্তার হোছন এ বিষয়ে অবহিত নয় বলে জানান। কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান বলেন অভিযোগটি তদন্ত পূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
